ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শিক্ষামন্ত্রীর কাছে নতুন চারটি প্রস্তাব তুলে ধরেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির কাছে নতুন করে চারটি প্রস্তাবনা তুলে ধরেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে সিলেট সার্কিট হাউজে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন তারা। আন্দোলন শুরুর পর থেকে এসব দাবি আগে কখনো উপস্থাপন করেননি শিক্ষার্থীরা।


চার প্রস্তাবনা হলো-


১. অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হককে শাবিপ্রবিতে এমিরেটাস অধ্যাপক করা।


২. দেশের সব বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে প্রয়োজনীয় বাজেট বাড়ানো এবং সঠিক ব্যয় নিশ্চিতকরণ।


৩. বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম চালু করা।


৪. শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম পিএইচডিসহ ডেমো ক্লাসের ভিত্তিতে শিক্ষার্থীদের মতামত যাচাই করা।

ads
ads
ads

Our Facebook Page

↑